বৃহস্পতিবার পুরাতন মালদা ব্লকের উদ্যোগে মেয়েদের কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। এখানে উপস্থিত ছিলেন বিডিও নরত্তম বিশ্বাস সহ কন্যাশ্রী প্রকল্পের সদস্যরা। এছাড়াও পুরাতন মালদা মেহেরপুর হাই স্কুলের ২০ জন ছাত্রী।
ছাত্রী জানায়, তাদের কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্কুলের ছাত্রীরা যাতে ড্রপ আউটের পরিমাণ কমে, বাল্যবিবাহ রোধ করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এবিষয়ে বিডিও নরত্তম বিশ্বাস জানিয়েছেন, প্রতিটি স্কুলে ছাত্রীদের মধ্য থেকে কয়েকজন মেয়েদের নিয়ে প্রতিটি ব্লকে একটি করে কন্যাশ্রী ক্লাবে উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের ছাত্রীদেরই এই কন্যাশ্রী ক্লাবের মেম্বার করা হয়েছে। এই কন্যাশ্রী ক্লাবের মেম্বারদের এদিন আশেপাশে বাল্যবিবাহ, স্কুল ছুট, শিশু শ্রম রোধ করার প্রশিক্ষণ দেওয়া হয়। একই রকম ভাবে পুরাতন মালদা মেহেরপুর হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের সপ্তাহে বা মাসে একবার করে প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/j2cWugHwIrM